• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

কাল কৈলাশে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা

দূর্গাপূজাসিসি ডেস্ক:`নবমী নিশি যেন আর না পোহায়, তোকে পাবার ইচ্ছা মাগো কভু না ফুরায়, রাত পোহালেই জানি আবার হবে দশমীর ভোর, আবার তোকে পাবো মোরা একটি বছর পর`_ এমনই মনোকামনায় আজ মহানবমী পালন করবে হিন্দু সমপ্রদায়। কারণ আর মাত্র এক দিন পরেই মর্ত্য ছেড়ে কৈলাশে স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। কাল (শুক্রবার ) শেষ দুর্গাপূজা।

শাস্ত্র অনুযায়ী, শাপলা, শালুক ও বলিদানের মাধ্যমে দেবীর পূজা হবে। নানা আচারের মধ্যদিয়ে মহানবমীর পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। মূলত আজই পূজার শেষ দিন। তবে বিজয়া দশমীর দিনেও বেশকিছু আনুষ্ঠানিকতা থাকে।

শুক্রবার বিজয়া দশমীতে দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হবে। এদিনই প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

পাঁচদিনের শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী ছিল বুধবার। এদিন রামকৃষ্ণ মিশনে এভাবেই অনুষ্ঠিত হয় পূজার সবচেয়ে আর্কষণীয়পর্ব কুমারী পূজা। মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা করে তাতে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই কুমারী পূজা। গতকাল সারাদেশের রামকৃষ্ণ মিশন ছাড়াও মিশন নিয়ন্ত্রিত বিভিন্ন মঠেও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

কুমারী মা আসার আগেই চলে আসে তার আসন। পদ্ম ফুলের আদলে তৈরি এ আসন আসার পরই ভক্তদের অপেক্ষা আরো বেড়ে যায়। অপেক্ষা শেষে সকাল ঠিক ১১টায় বাবার কোলে চড়ে আসে `কুমারী মা` ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ