আন্তর্জাতিক ডেস্ক: কয়েকদিন ধরে চলা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে হঠাৎ করেই জেরুজালেমে এসেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। সহিংসতা নিরসনের লক্ষ্যে তিনি ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
কোনোরূপ পূর্বঘোষণা ছাড়াই সফর আসেন তিনি। গত তিন সপ্তাহ যাবত দুই পক্ষের মধ্যে সহিংস বিরোধ চলছে। সেটা দ্রুত প্রকট আকার ধারণ করছে। সফরের আগে তিনি সবার উদ্দেশে বলেন, এই কঠিন সময়ে আসুন সবাই বলি, যথেষ্ট হয়েছে।
ফিলিস্তিনি জনপদে ইসরায়েলি সামরিক অভিযানের জবাবে স্থানীয় তরুণেরা পাল্টা লড়াইয়ের হুমকি দিচ্ছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহিংসতা বর্জন করতে সবার প্রতি আহবান জানিয়েছেন।
বান কি মুন ইসরায়েলের প্রেসিডেন্ট রিভেন রিভলিনের সঙ্গে যৌথভাবে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা যদি দ্রুত পদক্ষেপ না নিই তাহলে পরিস্থিতির অবনতিই হবে এবং তা কেবল ইসরায়েল ও ফিলিস্তিনে সীমাবদ্ধ থাকবে না। আমার সফর এই বৈশ্বিক সংকটের মোকাবেলা করার উদ্দেশ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই আমাদের তা প্রতিরোধ করতে হবে’। অাস