• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |

নীলফামারীতে মায়ের অভিযোগে ছেলের কারাদন্ড

ভ্রাম্যমান-আদালতসিসি নিউজ: মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত পুত্র আবুল বাশার (৩৫) কে মাদক সহ আটক করে এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার সকালে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আবুল বাশার জেলা শহরের সওদাগড় পাড়ার গোলাম মোস্তফা ও মমেনা বেগমের ছেলে।

নীলফামারী সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেলাল উদ্দিন জানান, মাদকাসক্ত বাশার নেশার টাকার জন্য বাড়ির আসবাব ভাঙচুরসহ নানাভাবে বাড়ির লোকজনকে অত্যাচার করতেন। এতে অতিষ্ট হয়ে পুত্রের বিরুদ্ধে মা -ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে আবুল বাশারকে সওদাগড় পাড়া থেকে গাঁজাসহ আটক করা হয়। তাকে ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী এক বছরের কারাদন্ড প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ