সিসি নিউজ: বাংলাদেশ আওয়ামীলীগ সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে দুটি প্রতিদ্বন্দ্বী প্যানেল প্রার্থীদের ঘুম হারাম হয়েছে। দিনরাত কাউন্সিলদের সাথে সাক্ষাত করা রুটিন ওয়ার্কে পরিনত হয়েছে প্রার্থীদের। এছাড়া চলছে পাল্টাপাল্টি মটরসাইকেল বিশাল শোডাউন।
বৃহস্পতিবার শেষ বিকেলে আনোয়ার-মতি প্যানেল এক বিশাল মটরসাইকেল বহর নিয়ে কাউন্সিলরদের সাথে সৌজন্য সাক্ষাত করে নিজ প্যানেলের প্রার্থীদের জন্য ভোটের আবেদন করে। এসময় প্রার্থীরা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করে পূজা মন্ডবের আয়োজক কমিটির হাতে নগদ অর্থ অনুদান হিসেবে প্রদান করেছে।
প্যানেলের সভাপতি পদের প্রার্থী আনোয়ার হোসেন সরকার জানান, বঙ্গবন্ধুর আদর্শ আর আ’লীগ সভানেত্রীর নিদের্শ অনুযায়ী এ ইউনিয়নে কাজ করে যেতে চাই। ওই প্যানেলের সাধারণ সম্পাদক পদ-প্রার্থী রইচ উদ্দিন জোয়ার্দার মতি সিসি নিউজকে জানান, আ’লীগের শাসনামালে বিভিন্ন ধর্মালম্বীরা নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করছে। আর এজন্য তৃণমূল পর্যায়ের আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সর্বদা সজাগও রয়েছে।
শোডাউনে পিকআপ ভ্যান ও শতাধিক মটরসাইকেল নিয়ে সমর্থকরা মধ্যরাত পর্যন্ত ইউনিয়নের আ’লীগ নেতাকর্মীর বাড়ি বাড়ী ও বিভিন্ন হাটবাজারে গিয়ে সাক্ষাত ও পূজামন্ডব পরিদর্শন করে।
উল্লেখ্য যে, এর আগের দিন প্রতিদ্বন্দ্বী বাবু-জিকো প্যানেল ইউনিয়নে শোডাউন করেছে।