সিসি নিউজ: রাজধানীর গাবতলীতে পর্বতা সিনেমা হলের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে ছুরিকাঘাতে দারুস সালাম থানার এএসআই ইব্রাহিম মোল্লা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
দারুস সালাম থানার এসআই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এএসআই ইব্রাহিম মোল্লা একটি বাসে যাত্রীদের ব্যাগ তল্লাশি করছিলেন। বাসের পেছনের সারির যাত্রীদের ব্যাগ তল্লাশির সময় অপর এক ব্যক্তি এসে তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। ইব্রাহিম মোল্লাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই রফিকুল ইসলাম আরো জানান, এ ঘটনায় বাসের এক যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য দারুস সালাম থানায় নেওয়া হয়েছে।