• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন |

দিনাজপুরে পবিত্র আশুরা পালিত

Ashura Pic-01দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে শনিবার পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে দিনাজপুর শহরের কাঞ্চন কলোনী শহরের আরো কয়েকটি স্থানে ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়।
পবিত্র আশুরা উপলক্ষে শহরের চাউলিয়াপট্টি-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠে কাঞ্চন কলোনী ইমামবারা কমিটির উদ্যোগে ফাতেহা পাঠের আয়োজন করা হয়। ফাতেহা পাঠের অনুষ্ঠানে কাঞ্চন কলোনী, চাউলিয়াপট্টি, দক্ষিন লালবাগ, পাটুয়াপাড়া, ঘাষিপাড়াসহ অন্যান্য এলাকার নারী, পুরুষ, শিশু-কিশোরসহ ২ থেকে ৩ শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। কাঞ্চন কলোনী ইমামবারার খলিফা মো. সোহেল আরমান রাকিবের উপস্থিতিতে অনুষ্ঠানে ফাতেহা পাঠ ও দোয়া পরিচালনা করেন ইমামবারার সদস্য মো. মাহতাব আলী।
কাঞ্চন কলোনী ইমামবারার খলিফা মো. সোহেল আরমান রাকিব জানান, বিগত ১২/১৩ বছর ধরে চাউলিয়াপট্টি-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠে প্রতি বছর আশুরা উপলক্ষে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করে আসছেন। ইমাম হাসান-হুসাইনের মহান ত্যাগের কথা স্মরন করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়। ফাতেহা পাঠ ও দোয়া শেষে আগতদের মধ্যে তোবারক বিতরণ করা হয় বলে তিনি জানান।
এছাড়া শহরের ঘাষিপাড়া ঈদগাহ মাঠ, গোলকুঠি, মুন্সিপাড়া খালপাড়া, সরকারী কলেজ মোড়, চেহেলগাজী মাজার, সদর উপজেলার বড়ইল বড়তলীসহ ঘাষিপাড়া ঈদগাহ মাঠে, মুন্সিপাড়া গোলকুঠি এলাকাসহ আরো কয়েকটি স্থানে অবাঙ্গালী মুসলিম সম্প্রদায়ের লোকজন পবিত্র আশুরা উপলক্ষে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এদিকে পবিত্র আশুরা উপলক্ষে শহরের বিভিন্ন মসজিদে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে সংশ্লিষ্ট মসজিদের ইমাম সাহেবগন আশুরার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় তারা কারবালায় ইমাম হুসাইনের ত্যাগের শিক্ষাকে কাজে লাগিয়ে সুখী-সুন্দর সমাজ গড়ার আহবান জানান। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।
উল্লেখ্য, হিজরী ৬১ সালে ইরাকের কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাৎ বরণ করেন রাসুল মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হুনাইনসহ (রা.) পরিবারের অন্যান্য সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ