• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

দিনাজপুরে তথ্য অধিকার আইনের ব্যবহার ও সঠিক প্রয়োগ সম্পর্কে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং

Press Brifing Pic-01মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম বলেছেন, গণতন্ত্রকে অর্থবহ করতে হলে জনগণের অংশগ্রহন ও তথ্যের অবাধপ্রবাহ নিশ্চিত করতে হবে। জনগণ ও সরকারের মাঝে সেতুবন্ধন তৈরী করতে হবে। আর এই সেতুবন্ধন তৈরীতে সহযোগিতা করবে সাংবাদিকরা। সরকার চায় তথ্য অধিকার আইন সত্যিকার অর্থে বাস্তবায়ন হোক।
শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ এর ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক মীর খায়রুল আলম এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, জনগণের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার মত সাংবিধানিক অধিকার নিশ্চিত করা ছাড়া জনগণের প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দূর্নীতি হ্রাস যে কোন মানদন্ডেই সুশাসনের পূর্বশর্ত। জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণে, প্রশাসনের সর্বস্তরে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যবস্থাকরণ এবং দূর্নীতি হ্রাসের জন্য বর্তমান সরকার ২০০৯ সালে সরকার গঠনের পর পরই তথ্য অধিকার আইন সংসদে পাশ করেছে।
জেলা বলেন, জেলার প্রধান সমস্যা মাদকের ভয়াবহ বিস্তার। এছাড়া বাল্যবিবাহ, যৌতুক ও স্যানিটেশনের মত বিষয়গুলোতে দিনাজপুরের অবস্থান কাঙ্খিতমানের নয়। জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা ছাড়া এসব ইস্যুতে কাঙ্খিত মানে পৌঁছানো সম্ভব নয়। এসব বিষয়ে সর্বস্তরের জনগণকে ও অভিভাবকদের সচেতন ও সক্রিয় ভূমিকা ছাড়া এসব সমস্যা সমাধান সম্ভব নয়। আমরা এ লক্ষে কাজ করছি। তথ্য অধিকার আইন বাস্তবায়নের মাধ্যমে দিনাজপুরে একটি স্বচ্ছ, গণমূখী, প্রযুক্তি নির্ভর ও জবাবদিহিমূলক জনপ্রশাসন প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, সরকার দেশকে এগিয়ে নিতে চায়। তাই আমাদের এ প্রচেষ্টায় সাংবাদিকদের অংশগ্রহন ও সার্বিক সহযোগিতা একান্তভাবে প্রয়োজন
জেলা সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনেরর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু রায়হান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিক ইমাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ফরিদুল ইসলাম। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক তিস্তার সম্পাদক ও দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান লুলু, সাংবাদিক গোলাম নবী দুলাল, মো. কামরুল হুদা হেলাল, সালাহ উদ্দীন আহম্মেদ, শাহ আলম শাহী, এমদাদুল হক মিলন, রেজাউল করিম রঞ্জু, মনসুর রহমান প্রমূখ।
জেলা প্রশাসক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে তথ্য অধিকার আইনের উপর একটি সংক্ষিপ্ত চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে দিনাজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ