• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন |

জাতিসংঘে ‘ইংরেজি বলায়’ নওয়াজের বিরুদ্ধে মামলা

নওয়াজ শরীফআন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে ইংরেজি বলায় পাকিস্তানের এক ব্যক্তি দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে মামলা করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন কর্মকর্তারা রাষ্ট্রীয় কাজে উর্দু ভাষা ব্যবহার করবেন- সুপ্রিম কোর্টের এমন সুস্পষ্ট নির্দেশনা থাকলেও নওয়াজ শরিফ তা মানেননি। কয়েক দিন আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে ইংরেজিতে বক্তব্য দেন তিনি।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সবাই উর্দুতে কথা বলতে বাধ্য থাকবেন। কিন্তু প্রধানমন্ত্রী হয়েও নওয়াজ তা মানেননি। রাষ্ট্রকে অবমাননা করার অভিযোগে স্বেচ্ছা উদ্যোগী হয়ে তার বিরুদ্ধে মামলা ঠুকেছেন জাহিদ ঘানি এক ব্যক্তি।

জাহিদ ঘানি বলেছেন, রাষ্ট্রকে অবমাননার জন্য নওয়াজের শাস্তি পাওয়া উচিত। নওয়াজের সংসদ সদস্য পদ বাতিলের জন্য আদালতের কাছে আবেদন করেছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরেশেঙ্কো জাতিসংঘে নিজ নিজ মাতৃভাষায় কথা বলেছেন। তাদের কোনো ক্ষতি হয়নি। আর বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও জাতিসংঘে নওয়াজ কেন উর্দু বাদ দিয়ে ইংরেজিতে বক্তব্য দিলেন- সুপ্রিম কোর্টের মাধ্যমে এই প্রশ্নের উত্তর চেয়েছেন মামলাকারী।

তথ্যসূত্র : ডন ও এনডিটিভি অনলাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ