• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এমপি লিটনের জামিন আবেদন নামঞ্জুর

লিটনগাইবান্ধা : শিশু সৌরভকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় জেলহাজতে থাকা গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতের দায়িত্বে থাকা বিচারক মো. ওয়াহেদুজ্জামান জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

গত বুধবার এমপি লিটনের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুন্দরগঞ্জ) আদালতে দুটি মামলায় তার জামিন চেয়ে আবেদন করেন। বিচারক মো. ময়নুল হাসান ইউছুফ  জামিন আবেদনের শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।

এমপি লিটনের আইনজীবী মো. সিরাজুল ইসলাম জানান, আদালতের বিচারক ময়নুল হাসান ইউছুফ ছুটিতে রয়েছেন। ওই আদালতের দায়িত্বে থাকা বিচারক মো. ওয়াহেদুজ্জামান শিশুকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় জামিন শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দিয়েছেন। এ ছাড়া বাড়ি ভাঙচুর ও লুটপাটের মামলায় জামিন শুনানি চলছে বলে জানান তিনি।

সিরাজুল ইসলাম জানান, হত্যাচেষ্টার মামলায় তারা উচ্চ আদালতে জামিনের আবেদন করবেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী মো. এনামুল হক জানান, শিশুকে গুলি করে হত্যাচেষ্টা মামলায় ৩০৭ ও ৩২৬ ধারা রয়েছে। তাই এমপি লিটনের জামিন আবেদনের বিরোধিতা করা হলে জামিন নামঞ্জুর করা হয়।

১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার বোনের বাসা থেকে লিটনকে গ্রেফতার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাইক্রোযোগে পরদিন সকাল সাড়ে ৬টার দিকে তাকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে তাকে গাইবান্ধা জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সুন্দরগঞ্জ) আদালতে হাজির করা হলে বিচারক মো. ময়নুল হাসান ইউছুফ শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় ২ অক্টোবর ভোরে এমপি লিটনের লাইসেন্স করা পিস্তুলের গুলিতে আহত হয় শিশু সৌরভ। সৌরভ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। এ ছাড়া এমপি লিটনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৬ অক্টোবর রাসুন্দরগঞ্জ থানায় আরো একটি মামলা করেন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ গ্রামের হাফিজার রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ