• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

সড়ক দুর্ঘটনাঠাকুরগাঁও : ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায় থ্রি-হুইলার ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে।

রোববার রাতে রানীশংকৈল নেকমরদ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নেকমরদ এলাকার লিটন ও জাদুরানী এলাকার শরিফ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রানীশংকৈল উপজেলা থেকে ছেড়ে আসা ট্রাক্টর নেকমরদে থ্রি-হুইলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে লিটন মারা যন এবং থ্রি-হুইলারের পাঁচ যাত্রী আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শরিফ নামে একজন মারা যান। বাকি আহতদের রংপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

রানীশংকৈল থানার ওসি রেজাউল করিম জানান, ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ