• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন |

ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

accident-thereproty24সিসি ডেস্ক: জামালপুর জেলার মেলান্দহে ট্রেনের ধাক্কার ব্যাটারিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটায় মেলান্দহ উপজেলার নয়ানগর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলে এবং দু’জন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার-২ ট্রেনটি মেলান্দহের নয়ানগর এলাকা অতিক্রম করছিল। এ সময় যাত্রীবাহী অটোরিকশাটি রেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করে। কিন্তু ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং হতাহতের এ ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পাওয়ামাত্র পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ