• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

কিশোরগঞ্জে দুই মটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

নিহতকিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: দুই মটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শহরের প্রধান সড়কের ডাকবাংলার সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানায় দুটি মটরসাইকেল দুই দিক থেকে আসছিল। এর মধ্যে প্রদীপ নামের মটরসাইকেল চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে মটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। কিছু বুঝে উঠার আগেই বিপরিত দিক থেকে আসা অপর মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটি মটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় ও দুই আরোহী গুরুত্ব আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে সন্ধ্যা ৭টায় মারা যায় প্রদীপ চক্রবর্তী(২৫)। নিহত প্রদীপ উপজেলার পুটিমারী ইউনিয়নের শ্বশ্মানের বাজার গ্রামের ধীরেন চক্রবর্তীর ছেলে। অপর মটরসাইকেল আরোহী উপজেলার সদর ইউনিয়নের মুছা গ্রামের মাজেদুল ইসলামের ছেলে মামুন মিয়া(৩৫)। সুত্র মতে তারও অবস্থা আশংঙ্কাজনক।

কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ