• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ঠাকুরগাঁওয়ে অপহরণের ৩ ঘণ্টা পর ব্যাংক কর্মকর্তা উদ্ধার

উদ্ধারঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় জনতা ব্যাংক শাখার সহকারী এক্সিকিউটিভ পারুল আক্তারকে অপহরণের তিন ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে।

আটকরা হলেন পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের আমজাদ আলী, রানীশংকৈল উপজেলার পদমপুর গ্রামের আজিজুল ও নয়নপুর গ্রামের আমিনুল ইসলাম। ব্যাংক কর্মকর্তা পারুল আক্তারের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ী দুর্গাপুর গ্রামে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টায় পীরগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের মাইনুদ্দিনের ছেলে আমজাদ আলীর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সিরাজ উদ্দিন।

তিনি বলেন, ছয় মাস আগে জনতা ব্যাংকের রানীশংকৈল শাখায় যোগদান করেন পারুল আক্তার। এরপর থেকে রানীশংকৈল উপজেলার জনগাঁও গ্রামের আমিরুল ইসলামের ছেলে জাফর ইকবাল উত্যক্ত করেন পারুল আক্তারকে।

মঙ্গলবার সন্ধ্যায় অফিস শেষ করে ব্যাটারিচালিত অটো রিকশাযোগে বাড়ি ফিরছিলেন পারুল। নেকমরদ ভেলাপাড়া থেকে তাকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এরপর রানীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশ ছাড়াও ডিবি দ্রুত বিভিন্ন পয়েন্ট ঘেরাও করে। তাৎক্ষণিক তৎপরতায় পারুলকে উদ্ধার করা হয় বলে জানান ওসি।

এ ব্যাপারে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ