
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: এক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নীলফামারীর ডিমলা থানায় ছাত্রীটির পিতা বাদী একটি মামলা দায়ের করেছে।
মামলার সংক্ষিপ্ত বিবরন মতে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা নিজপাড়া গ্রামের হযরত আলী কন্যা ও নাউতারা স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীর ছাত্রীটিকে একই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে বিপ্লব হোসেন নান্নু (৩০) বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ অবস্থায় ঘটনার দিন মঙ্গলবার দুপুর ১টায় বিশেষ কারনে স্কুলটি ছুটি দেয়া হয়। ফলে ছাত্রীটি স্কুল থেকে নিজবাড়ি ফিরছিল। পথে নাউতারা নদীর কাছে ছাত্রীটিকে নির্জন ও একা পেয়ে জোড়পূর্বক ধর্ষনের চেষ্টা করে বিপ্লব।এ সময় ছাত্রীটির আত্মচিৎকারে বিপ্লব সঠকে পড়ে। ছাত্রীটি কান্নায় ভেঙ্গে পড়ে বাড়ি ফিরে এসে ঘটনার কথা জানালে এলাকার লোকজন বিপ্লবকে ধাওয়া করে আটকের চেষ্টা চালালে সে পালিয়ে যায়।
ডিমলা থানার ওসি রুহুল আমিন খান এ ঘটনায় ছাত্রীটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী ২০০৩ সালের ৯/৪(খ) ধারায় মামলা (নম্বর-২০ তাং ২৭ /১০/২০১৫) দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামীকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।