হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, জলঢাকা: সরকার আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন দলগত ভাবে করার সিদ্ধান্ত গ্রহন করায় নীলফামারীর জলঢাকায় পৌরসভার মেয়র,কাউন্সিলর,ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সদস্য/সদস্যা পদে নির্বাচন করার জন্য মনোনয়ন লাভের আশায় আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছেন নেতাদের কাছে ও এলাকায় গনসংযোগ করছেন।এবং সকলের দোয়া চেয়ে ও শুভেচ্ছা জানিয়ে রং রেংয়ের পোষ্টার, ফেষ্টুন,লিফলেট, ছাপিয়ে লাগিয়ে দিয়েছেন প্রতিপাড়া মহল্লায়।যা এখন চোখে পড়ার মত। নির্বাচন এখনো ৫-৬মাস বাকী থাকতেই নির্বাচনী হাওয়া লেগেগেছে জলঢাকায় । এবং সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কে কে পাচ্ছেন আওয়ামীলীগ দলীয় মনোনয়ন।এটাই এখন দেখার বিষয়। এদিকে আওয়ামীলীগের তৃনমুল নেতাকর্মীদের দাবী এই নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থীকে জয়ী করতে হলে দুঃসময়ে যারা দলের হাল ধরেছিলেন এবং যোগ্য ও ত্যাগী নেতা কর্মীদের দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়ার আহবান জানান ।প্রার্থী নির্বাচনে যদি হাই কমান্ড ভুলকরেন তাহলে তার মাশুল তাদেরই দিতে হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগের থানা পর্যায়য়ের এক নেতা জানান। কৈমারী ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সদস্য ঠিকাদার সাদেকুল সিদ্দিকী সাদেক জানান আমাকে এলাকাবাসী সমর্থন দেয়ায় আমি প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছি। এবং নির্বাচিত হলে এলাকার সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।