• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ফুলবাড়ীতে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

picফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।  মঙ্গলবার দুপুর ২টায় নিমতলা মোড় বিএনপির কার্যালয় থেকে যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল আহম্মেদ এর সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থায়ী সদস্য, সাবেক সংসদ সদস্য, বিশিষ্টি সমাজ সেবক আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল  হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি খুরশীদ আলম মতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, থানা বিএনপির সদস্য মোঃ মিজানুর রহমান মিন্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, পৌর যুবদলের সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ গোলাফ্ফর হোসেন, থানা যুবদলের যুগ্ন সম্পাদক মোঃ শিবলী সাদিক। যুবদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির সকল অঙ্গ সংগঠনের দেড় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ