• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |

খানসামায় বাল্যবিয়ে নিরোধে কর্মশালা

খানসামাখানসামা, (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলা প্রশাসনের  উদ্যোগে এবং এস ইউ,পিকে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুরের সহযোগিতায় ২৭ অক্টোবর মঙ্গলবার বেলা ২টায়  উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সাজেবুর রহমানের সভাপতিত্বে এক বাল্য বিবাহ নিরোধ সংকান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান মিনা বেগম, খানসামা থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ সরকার,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুর  প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মোবারক হোসেন,৪নং খামার পাড়া ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী,খানসামা প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রোগ্রাম কো-অর্ডিনেটর আছমা বেগম বক্তব্য রাখেন। প্রশিক্ষণে বক্তাগণ বলেন, বাল্যবিাহ একটি জাতীয় সমস্যা । বাল্য বিবাহে এশিয়ায় বাংলাদেশের অবস্থান ১ম ও বিশ্বে বাংলাদেশের অবস্থান ২য় । খানসামা উপজেলাতে বাল্য বিবাহের হার ২২% । দারিদ্রের হার কমানোসহ শিশু মৃত্যু ও মাতৃ মৃত্যুর হার কমাতে বাল্য বিবাহ বন্ধ করতে সমাজের সকলকে স্ব-স্ব অবস্থান থেকে এগিয়ে আসতে হবে ।  এ প্রশিক্ষনে উপজেলার সকল ইমাম,কাজী,পুরোহিত,ঘটক ও গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। শেষে মাল্টিমিডিয়া প্রজেক্টরে বাল্য বিবাহের কুফল সম্পর্কে একটি নাটিকা প্রদর্শন করা হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ