• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

ইতিহাস গড়লেন সেনাবাহিনীর দুই নারী পাইলট

army_pilot_343880ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মত দুইজন নারী শিক্ষানবিশ পাইলট বুধবার ঢাকার তেজগাঁও আর্মি এভিয়েশন গ্রুপে সফলভাবে একক ও দ্বৈত উড্ডয়ন পরিচালনা করেছেন।

ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন ও ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার সেসনা ১৫২ এ্যারোপেক প্রশিক্ষণ বিমানের মাধ্যমে  উড্ডয়ন পরিচানা করেন।

ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন ২০০৯ সালের ২৪ ডিসেম্বর ৬১তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন।

ইঞ্জিনিয়ার্স কোরের সকল আবশ্যক কোর্সের শেষে গত ২০১৪ সালের ১৬ নভেম্বর আর্মি এভিয়েশন বেসিক কোর্স-৯ এ যোগদান করেন তিনি। গত ১৮ই জুন ২০১৫ তারিখে তার উড্ডয়ন দক্ষতা প্রমাণ করতে প্রথম একক উড্ডয়ন সম্পন্ন করেন নাজিয়া।

অন্যদিকে ক্যাপ্টেন শাহরিনা বিনতে আনোয়ার গত ২০০৯ সালের ২৪ ডিসেম্বর ৬১তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্স কোরে কমিশন লাভ করেন।

অর্ডিন্যান্স কোরের সকল আবশ্যক কোর্সের শেষে গত ২০১৪ সালের ১৬ নভেম্বর তিনি আর্মি এভিয়েশন বেসিক কোর্স-৯ এ যোগদান করেন। গত ২০১৫ সালের ৩০ জুন প্রথম একক উড্ডয়ন সম্পন্ন করেন শাহরিনা।

আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে প্রথমবারের মত নারী পাইলট সংযোজন এক নতুন দিগন্তের সূচনা করবে। সেনাবাহিনীর দুই নারী পাইলট বাংলাদেশের নারীদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করেন তারা।

প্রসঙ্গত, আর্মি এভিয়েশন বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র উড্ডয়ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান। ১৯৭৮ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বহু সেনা পাইলটকে প্রশিক্ষিত করেছে গুরুত্বপূর্ণ এই সংস্থাটি।

এতদিন এখানে শুধুমাত্র পুরুষ পাইলটদের প্রশিক্ষণ প্রদান করা হতো। গত ২০১৪ সালের ১৬ নভেম্বর থেকে প্রথমবারের মত প্রতিষ্ঠানটিতে দুইজন নারী পাইলটের প্রশিক্ষণ শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ