• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

গুলিতে নিহত যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

164962_1যশোর: যশোর জেলার বেনাপোল উপজেলার পুটখালী সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবক মনিরুল ইসলামের (২৩) লাশ বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল বুধবার রাত ১১টার দিকে ভারতের আংরাইল ক্যাম্পের বিএসএফের সদস্যরা নদীপথে লাশ ফেরত দেয়। গত মঙ্গলবার বিএসএফের গুলিতে নিহত হন মনিরুল।

ঘটনার পর বিজিবির সদস্যরা গুলি করে হত্যার প্রতিবাদ জানান এবং মনিরুলের মরদেহ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেন। ঘটনার দিনই লাশ ফেরত দেওয়ার কথা থাকলেও বিএসএফ তা দেয়নি।

২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন জানান, আনুষ্ঠানিকতা শেষ করে রাতেই মনিরুলের মরদেহ পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়েছে।

বিজিবি জানায়, গত মঙ্গলবার মনিরুলসহ তাঁর কয়েকজন বন্ধু পুটখালী সীমান্ত দিয়ে গুড় নিয়ে দেশে ফেরার পথে আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল। তাঁর সঙ্গীরা পালিয়ে দেশে চলে আসেন। ঘটনার পর ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজিবি আরো জানায়, বিএসএফ নিহতের ছবি বিজিবির কাছে পাঠায়। পরে তা দেখে মনিরুলের পরিবার তাঁর লাশ শনাক্ত করে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ