ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলা অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় ডিমলা প্রেসক্লাব কার্যালয়ে ডিমলা উপজেলায় কর্মরত অনলাইন পত্রিকায় প্রতিনিধিদের এক সাধারণ সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন তিস্তা নিউজ ২৪.কম’র প্রকাশক ও সম্পাদক, ডিমলা প্রেসক্লাবের সভাপতি সরদার ফজলুল হক। সভায় সর্বসম্মতিক্রমে আহবায়ক মোঃ ময়েন কবীর (সমকাল২৪.কম), যুগ্ম-আহবায়ক মোঃ জসিম উদ্দিন নাগর (তিস্তা নিউজ২৪.কম) ও সদস্য সচিব মোঃ ফরিদুল ইসলাম (সিসিনিউজ২৪.কম) এবং সদস্য মোঃ আলমগীর কবির (তিস্তা নিউজ২৪.কম), মোছাঃ ওয়াহিদা পারভীন (বিডিটুডে২৪.কম), সরদার হারুন-অর রশিদ (ডিমলা নিউজ২৪.কম), মোঃ মারুফ হাসান (তিস্তা নিউজ২৪.কম), মোঃ নাসিম সরকার সবুজ (তিস্তা নিউজ২৪.কম), আক্তারুজ্জামান, মোঃ ইমানুর রহমান (বিডি২৪ রিপোর্টস.কম), হামিদা আকতার বারী, সরদার ফজলুল হক (তিস্তা নিউজ.কম)কে সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।