সিসি নিউজ: সৈয়দপুর পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী বৃহস্পতিবার কলেজ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবেে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
সৈয়দপুর পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফরোজা বেগগের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, অভিভাবক, সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।