• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

কক্সবাজারে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনাকক্সবাজার : কক্সবাজার শহরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের লিংকরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়ার মৃদুল দাশের স্ত্রী স্বপ্না দাশ (৪৫) ও মাইক্রোবাসের চালক মিন্টু বড়ুয়া (২২) । আহতরা হলেন কার্তিক দাশ (১৫), মৃদুল দাশ (৪৮), নাছির উদ্দিন (৩৫), হানিফ (১৮), রিপন (১৭), আবুল কাশেম (২০) ও রিয়াজ উদ্দিন (২৬)। চালক মিন্টু ছাড়া নিহত আহত সবাই মাইক্রোবাসের যাত্রী।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, লিংকরোড এলাকায় চট্টগ্রামগামী হানিফ পরিবহণ ও চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে আশংকাজনক অবস্থায় পাঁচজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মিন্টু বড়ুয়ার মৃত্যু হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ