• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সিলেটে খাদ্যে বিষক্রিয়ায় ১২ জন অসুস্থ

syhlhet1446188773সিলেট : সিলেটে পারিবারিক এক অনুষ্ঠানে খাবার খাওয়ার পর বিষক্রিয়ায় দুই পরিবারের ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে শহরতলীর বালুচর সোনারবাংলা এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান চলছিলো।

স্বজনদের অভিযোগ, রান্নাঘরের জানালা দিয়ে কে বা কারা খাবারে বিষ জাতীয় কিছু বা চেতনানাশক কোন ওষুধ মিশিয়ে দিয়েছে। আর ওই খাবার খেয়ে ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন।

অসুস্থ ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জমির উদ্দিন (৭০), তার বোন ছুরই বিবি (৬০), ছেলে কামাল হোসাইন (২৬), ছেলের বউ জোসনা বেগম (৩০), নাতি আব্দুল মজিদ (১৪) ও নাতনী সুমাইয়া বেগম (১১)।

হাসপাতালে জ্ঞান ফিরে আসার পর তারা জানান, রাতে খাওয়ার পর তাদের মাথা ঘুরতে থাকে। পরে তারা একে একে অজ্ঞান হয়ে পড়েন। এরপর স্বজনরা তাদের ভর্তি করে হাসপাতালে।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. বিধুর কান্তি সাহা বলেন, ‘খাবারে কী ধরনের ‘পয়জন’ মেশানো হয়েছে সেটা বলা যাচ্ছে না। ফরেনসিক পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে।’ তিনি জানান, রোগীদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া বাকিদের জ্ঞান ফিরেছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ