• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

নীলফামারীতে তিন জামায়াত কর্মী আটক

আটকনীলফামারী: নাশকতার আশংকায় নীলফামারীতে জামায়াতের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় আজ রবিবার ভোরে নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের শালহাটি গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন শালহাটি গ্রামের মৃত. নাদের হোসেনের ছেলে নজরুল ইসলাম (৫২), মজির উদ্দিনের ছেলে রশিদুল ইসলাম (৪২) ও রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৮)।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক(এসআই) আসাদুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বলেন, তারা জামায়াতের সক্রিয় কর্মী, বিভিন্ন মিছিল মিটিং এ তাদের সম্পৃক্ততা পাওয়া যায়। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ