• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

চিরিরবন্দরের শীর্ষ সন্ত্রাসী সাদেক আলী আটক

আটকচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরের শীর্ষ সন্ত্রাসী সাদেক আলী (২৫) কে স্থানীয় জনতা একটি অটোবাইক ছিনতাই করার সময় আটক করে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে থানা পুলিশে সোর্র্পদ করার ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এ ঘটনাটি শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টায় খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়ণের খানসামা-রাণীরবন্দর সড়কের তেলীপাড়া নামক স্থানে ঘটেচে। এসময় সাদেক আলী (২৫) সহ আরো ৩ জন একটি অটোবাইক ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় জনতা সাদেক আলীকে আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট সোর্পদ করে। পরে চেয়ারম্যান তাকে খানসামা থানা পুুলিশে সোর্পদ করে। খানসামা থানা পুলিশ তাকে রাতেই চিরিরবন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করে। আটক সাদেক আলী চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের মৃত রজব আলীর পুত্র। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্র্জ মো. আনিছুর রহমান জানান, তার নামে খুন, ধর্ষণ, নাশকতা, মাদকদ্রব্য, ছিনতাই, রাহাজানীর মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে ১২টি মামলার ওয়ারেন্ট রয়েছে। চিরিরবন্দরের শীর্ষ সন্ত্রাসী সাদেক আলী আটক হওয়ায় স্থানীয় সাধারণ জনগণ মধ্যে ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ