• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি

165814_1সিসি ডেস্ক: হত্যা মামলার তিন আসামিকে আদালতের আদেশ ছাড়া মুক্তি দেওয়ায় সুনামগঞ্জের ডেপুটি জেলার ও দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ।

ডেপুটি জেলার আবদুস সোবহানকে ২৯ অক্টোবর কারা অধিদপ্তরের এক আদেশে এবং কারারক্ষী শামসুজ্জামান ও জিয়া উদ্দিনকে আজ রোববার দুপুর আড়াইটায় সুনামগঞ্জের জেল সুপার সাময়িক বরখাস্তের আদেশ দেন।

কারা কর্তৃপক্ষ জানায়, গত ২৮ অক্টোবর জেলার ছাতক উপজেলার বাতিরকান্দি গ্রামের হত্যা মামলার তিন আসামি রুমেন, তারেক ও পাপলুকে জামিনের আদেশ ছাড়াই কারাগার থেকে মুক্তি দেয় কর্তৃপক্ষ। বিষয়টি জানাজানি হওয়ার পর ঘটনাটি ‘ভুল’ করে সংঘটিত হয়েছে বলে জানায় কারা কর্তৃপক্ষ। পরে জেল থেকে জামিন ছাড়া মুক্তি পাওয়া তিন আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সুনামগঞ্জ কারাগারের জেল সুপার আজিজুল হক জানান, হত্যা মামলার তিন আসামি জামিন ছাড়া মুক্তি পাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের নির্দেশে তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কী কারণে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

উৎসঃ   এনটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ