• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |

সৈয়দপুর আহলে বাইত ফাউন্ডেশনের উদ্যোগে কাপড় বিতরণ

002নওশাদ আনসারী: সৈয়দপুরে আহলে বাইত ফাউন্ডেশন এর উদ্যোগে সৈয়দপুরে অবস্থিত বিভিন্ন মাদ্রাসার গরীব ছাত্রদের মাঝে ফ্রি কাপড় বিতরন করা হয়। শনিবার শহরের ইসলাম বাগে অবস্থিত ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে প্রথম পর্যায়ে ৫০ জন ছাত্রকে এই অনুদান দেওয়া হয়। এক সপ্তাহের মধ্যে আরো ১০০ জন ছাত্রকে এই অনুদান দেওয়া হবে এবং ফাউন্ডেশন পরবর্তী সময়ে গরবী মিসকিন অভাবীদের সাহায্যে আরো সক্রিয় হবে বলে ফাউন্ডেশনের সাধারন সম্পাদক  জুনাইদ আল হাবিব জানান। এছাড়া কাপড় বিতরন এর পূর্বে সংক্ষিপ্ত নসিহত পেশ করেন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা সাবির হোসেন রেজভী সাহেব। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন নাতখাঁ হায়দার আলী হায়দার এমাদী সাহেব এবং এতে উপস্থিত ছিলেন বিভিন্ন মাদ্রাসার ছাত্র সমাজ ও সুধিজন। অনুষ্ঠান সফল ভাবে সম্পন্য হওয়া সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে দেশ জাতির জন্য দোওয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ