• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুরে রোটারী ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

চক্ষুসিসি নিউজ: রোটারী ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে বিনামূল্যে এক বিশাল চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নীলফামারীর সৈয়দপুর শহরের রোটারী চক্ষু হাসপাতালে বিনামূল্যে ওই চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ ও সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার ।
রোটারী ক্লাব অব সৈয়দপুরের সভাপতি রোটারিয়ান তারিকুল আলম তারিকের সভাপতিত্বে চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাাখেন রোটারী ক্লাব অব সৈয়দপুরের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যাপক ডাঃ শরীফুল আলম চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চক্ষু শিবির আয়োজন কমিটির চেয়ারম্যান রোটারিয়ান দেলওয়ার হোসেন সরকার, সাইট সেভার্স বাংলাদেশ এর রংপুর বিভাগীয় প্রজেক্ট কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইমতেয়াজ প্রমূখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক ও রোটারী কাব অব সৈয়দপুর এর সদস্যরা উপিস্থত ছিলেন।
দিনব্যাপী চক্ষু শিবিরে আগত ৩২০ জন রোগীর চোখ পরীক্ষা নিরীক্ষা শেষে বিনামূল্যে ব্যবস্থাপত্র এবং ওষুধ প্রদান করা হয়েছে। এছাড়াও ৪৫ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়। সাইট সেভার্সের বাংলাদেশ এর সহযোগিতায় নীলফামারী আধুনিক সদর হাসপাতালে চোখে ছানি পড়া এ সব রোগীদের পর্যায়ক্রমে অপারেশন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ