পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাও জেলার পীরগঞ্জে রোববার রাতে বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ । জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার এসআই শাহ আলমের নেতৃত্বে এসআই আবু বক্কর ও সঙ্গীয় ফোর্স বনডাঙ্গা সমাজ কল্যাণ অফিস সংলগ্ন বাঁশ ঝাড়ের নিকট থেকে মাদক ব্যবসায়ী মাইনুদ্দীন (৪২) কে ২০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে। আসামী মাইনুদ্দীন বেলদহী গ্রামের মোঃ আকবর আলীর পুত্র। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে পীরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।