• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

আশুলিয়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা

হত্যাসাভার : সাভারের আশুলিয়ায় বুধবার সকালে দুই পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে  সন্ত্রাসীরা। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর মারা গেছে একজন। অন্যজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

বুধবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালনরত অবস্থায় তাদের ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত পুলিশ সদস্য মুকুল হোসেন (৩২) আশুলিয়া শিল্প পুলিশের কনস্টেবল। ঘটনার সময় আশুলিয়া থানা পুলিশের হয়ে তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন। আহত পুলিশ সদস্যের নাম নুর আলম বলে জানা গেছে।

সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, বুধবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া চেকপোস্টে দায়িত্ব পালনকালে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। তবে কে কী কারণে হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। হামলার পর সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে পুলিশ সদস্য মুকুলের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ