• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

জলঢাকায় গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার

লাশজলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সুমতি রানী (৪৫) নামের তিন সন্তানের জননী এক গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার বিকালে জেলার জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পায়রাবন্দ গ্রাম থেকে লাশটি উদ্ধার করে। নিহত সুমতি ওই গ্রামের পরেশ চন্দ্র রায়ের স্ত্রী ও তিন সন্তানের জননী।

নিহতের পারিবারিক সুত্র জানায়, সুমতি বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিল। গত মঙ্গলবার রাতে ঘরে তার মা সহ সুমতি একটি বিছানায় ও জামাই ছোট ছেলেকে নিয়ে অপর বিছানায় ঘুমাচ্ছিলেন। তার মা জানায়, রাতে ঘুম থেকে উঠে দেখা যায় বিছানায় সুমতি নেই। জামাই ঘুমাচ্ছে। ঘর থেকে বাড়ির কলের পাড়ে গিয়ে দেখি আমার মেয়ে নিজে তার গলায় ছুড়ি চালিয়ে গলা কেটে ফেলছে। চিৎকার করলে লোকজন ছুটে এলেও মেয়েকে বাঁচানো সম্ভব হয়নি। তার মেয়ে আত্মহত্যা করেছে বলে তিনি দাবী করে। এ ব্যাপারে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলওয়ার হাসান ইনাম জানান, গলাকাটা লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ