• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন |

সৈয়দপুরে স্ত্রীর মামলায় স্বামী জেলে

কারাগারসিসি নিউজ:  স্ত্রীর নারী ও শিশু নির্যাতন মামলায় স্বামী নাসিম আলীকে (৩৫)গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের গোলাহাট পানির ট্যাংক মহল্লার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার(৫ নভেম্বর) সকালে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।
মামলার অভিযোগ জানা যায় সৈয়দপুর শহরের নয়াটোলা এলাকার বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী সোলেমান আলীর মেয়ে হাসিনা বানু (৩০) এর সাথে নাসিম আলীর দুই বছর আগে বিয়ে হয়। এক সন্তানের জননী হাসিনাকে যৌতুকের জন্য স্বামী, শাশুড়ি ও পরিবারের লোকজন প্রায় নির্যাতন করতো। এ ঘটনায় নাসিমা সৈয়দপুর থানায় মামলা করেন। সৈয়দপুর থানার অফিসার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ