• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পঞ্চগড় সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

PANCHAGARH-PIC1পঞ্চগড় : পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার গিরাগাঁও সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও সেক্টরের ৩০ বিজিবি ব্যাটালিয়ন বৃহস্পতিবার দুপুরে গিরাগাঁও সীমান্তের মেইন পিলার ৪০৯ এর ২ সাব পিলার এলাকায় এই বৈঠকের আয়োজন করে। বৈঠকটি পৌনে ১২টায় শুরু হয় দুপুর ২টায় শেষ হয়।

বৈঠকে বিজিবির ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তুষার বিন ইউনুস।

অপরদিকে, ১৩৯ বিএন বিএসএফ’র ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এস এন গোস্বামী।

এ সময় ১৩৯ বিএন বিএসএফ’র স্টাফ অফিসার জে এস চৌহান, জয়পাল শিং, ৩০ বিজিবি ব্যাটালিয়নের আলাউদ্দিন, আলী হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয়পক্ষ সীমান্তে গুলিবর্ষণ না করে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে দু’দেশের সন্ত্রাসী ও দুর্বৃত্তদের তালিকা হস্তান্তর, মাদক ও নারী শিশু পাচারসহ বিভিন্ন বিষয়ে উভয়পক্ষ ঐক্যমত ব্যক্ত করেন।

এর আগে সকাল পৌনে ১২টায় বিএসএফের প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করে। এ সময় ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কসহ কর্মকর্তারা তাদের স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ