• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বিলুপ্ত ছিটমহলবাসীরা যোগ দিলেন আওয়ামীলীগে

নীলফামারীনীলফামারী : বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছে। নীলফামারী ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এক কর্মীসভায় ৩১ নম্বর নগর জিকাবাড়ী ছিটমহলের ৪৯ টি পরিবারের ১৬০জন আওয়ামী লীগে যোগ দেন। বুধবার রাতে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। ওই অনুষ্ঠানে ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুজ্জামানের নেতৃত্বে ৬০ জন,খালিশা চাপানী ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য লাকী আক্তারের নেতৃত্বে ৪০ জন আওয়ামীলীগে যোগদান করেন।
উক্ত সভায় গয়বাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, গয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস ছামাদ,গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ইবনে ফয়সাল মুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ