• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন |

শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি সোনা উদ্ধার

সোনাঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ওই বিমানটি।

শুক্রবার সকালে শুল্ক বিভাগের একটি গোয়েন্দা দল এগুলো উদ্ধার করে।

ঢাকা শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কুয়ালালামপুর থেকে রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স ৭৮৩ নম্বর ফ্লাইটে শুক্রবার সকাল ৮টা ১৬ মিনিটে বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক বিভাগের একটি দল বিমানটিতে অভিযান চালিয়ে সিটের ভেতর থেকে প্রায় ১৪ কেজি সোনা উদ্ধার করে। যার মূল্য প্রায় সাড়ে সাত কোটি টাকা।

তিনি আরো জানান, এ ঘটনায় বিমানটিকে জব্দ করা হয়েছে। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ