• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |

সৈয়দপুরে মাদক সম্রাজ্ঞী বেবিয়া আটক

আটকসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে পুলিশের হাতে ফেন্সিডিলসহ আটক হয়েছে মাদ্রক সম্রাজ্ঞী বেয়িা আশরাফ বেবি। শুক্রবার সন্ধ্যায় শহরের সাহেবপাড়াস্থ নিজ বাসা থেকে পুলিশ আটক করে।

সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এসআই নজরুল ইসলাম, এসআই কার্তিক চন্দ্র, এসআই আব্দুর রহিম ও এসআই সহিদুল ইসলাম সহিদ বেবিয়ার বাসায় অভিযান চালায়। এসময় ফেন্সিডিলসহ তাকে আটক করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, মাদকের বিরুদ্ধে এ অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ