সিসি ডেস্ক: নানা কর্মসূচীর মধ্য দিয়ে নীলফামারীতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে জেলা শিল্পকলা অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
নীলফামারী সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকরে সভাপতি নুরুল আমিন সরকারের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুজিবুর রহমান। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক ও জেলা সমবায় অফিসার আব্দুল মান্নান ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান উপস্থিত ছিলেন।
সমবায়ে বিশেষ অবদানের জন্য ফ্রেন্ডস মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পক্ষ্যে কার্যকরী সদস্য আরিফ হোসেন মুনকে শ্রেষ্ঠ সমবায়ী এবং অনুভব সেভিংস এন্ড মাইক্রো ক্রেডিট মোসাইটি, সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতি, চগড়া বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি ও সন্ধানী মৎসজীবি সমবায় সমিতিকে শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরষ্কার দেয়া হয়।
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে । ৭ই নভেম্বর সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস এর র্যালী বের হয় । র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয় । র্যালী শেষে উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোঃ হায়দার আলীর শাহ্ সভাপতিত্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । শুরুতেই কোরআন তেলওয়াত করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ঈমাম হাফেজ মোঃ ইদ্রিস আলী । শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রউফ। এবারকার প্রতিবাদ্য ছিল সমবায় উদ্দোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহতেশাম রেজা, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল কাদের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা ঃ হাসিনা পারভীন, ফুলবাড়ী শিক্ষক কর্মচারী সমবায় সমিতির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ(মাস্টার)। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বানাহার কাঁচপুর সমবায় সমিতির সভাপতি মোঃ শামীম, বেতদিঘী মোহনা মহিলা সমবায় সমিতির সদস্যা মোছা. জান্নাতুন বেগম, প্রত্যাশার আলো সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোছাঃ মৌসুমী বেগম। এছাড়া উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান উজ্জল, সহসভাপতি মোঃআসাদুজ্জামান আসাদ ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক শুভগুপ্তা । সমবায় দিবসে ফুলবাড়ী উপজেলার প্রায় ৪০টি সমবায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন। সমবায় দিবসটি পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রউফ। সহযোগীতায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী ।