• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

রংপুর অঞ্চলের হস্তশিল্প রপ্তানির ব্যবস্থা গ্রহণ করা হবে

স্পিকারপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: জাতীয়  সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উন্নয়নের ধারা অব্যাহত রেখে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের গৃহীত কার্যক্রমের ফলে মানুষের মৌলিক চাহিদা পূরণ, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি জীবনযাত্রার মানোন্নয়ন ঘটেছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রেখে ক্ষুধা-দারিদ্র্য মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করে যেতে হবে।’

স্পিকার শুক্রবার রংপুরের পীরগঞ্জে উপজেলা পরিষদ চত্ত্বরে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ আয়োজিত উপজেলার ২৬১ টি গ্রামে সাড়ে ১৪ হাজার গ্রাহককে নতুন বিদ্যুৎ লাইন সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

স্পিকার বলেন, তরুণ সমাজ বাংলাদেশের উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি৷ তাদের মেধা ও অভিজ্ঞতার সর্বোত্তম ব্যবহারের জন্য তিনি তাদের আরো উন্নত শিক্ষা ও প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এ অঞ্চলের হস্তশিল্প অত্যন্ত উন্নতমানের এবং আন্তর্জাতিক বাজারে সমাদৃত। তাই রংপুর অঞ্চলের হস্তশিল্প শীঘ্রই আন্তর্জাতিক বাজারে রপ্তানির ব্যবস্থা গ্রহণ করা হবে ।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন, রংপুরের জেলা প্রশাসক মো: রাহাত আনোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে স্পিকার, কৃষি পুনর্বাসনের জন্য কৃষি উপকরণ বিতরণ প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, চশমা ও হিয়ারিং এইড বিতরণ করেন।

এছাড়াও স্পিকার একটি বাড়ি একটি খামার প্রকল্পের ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ এর নতুন ভবন ও শাহ আব্দুর রউফ কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন এবং পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ভেন্ডাবাড়ী ডিগ্রি কলেজসহ বাজিতপুর আমিনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ