• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |

চিলমারীতে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

chilmari-7-11-15চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: শনিবার কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগ চিলমারী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ’লীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠানক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এম,পি।
সকালে চিলমারী মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন আ’লীগ চিলমারী শাখার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীরবিক্রম। সম্মেলনের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, বিশেষে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সফুরা বেগম এম,পি। উপজেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস সরকারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক এম,পি মোঃ জাফর আলী । এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের অনেক নেতা-কর্মী বক্তব্য রাখেন। সম্মেলনের  প্রথম  পর্বের আলোচনা শেষে প্রধান অতিথি খালিদ মাহমুদ চৌধুরী এম,পি উপজেলার পাত্রখাতা এলাকায় ৫ কিলোমিটার পল্লী বিদ্যুৎ এর নতুন সংযোগ লাইনের উদ্বোধন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উপজেলা কমিটি গঠণের প্রক্রিয়া চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ