• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

২০১৯ সালের মধ্যে ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ পাবে- খালিদ মাহমুদ চৌধুরী

chilmari photo-8-11-15চিলমারী প্রতিনিধি: অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হলো কুড়িগ্রামের চিলমারী উপজেলার অবহেলিত প্রতন্ত অঞ্চল পাত্রখাতা গ্রাম। এখানকার মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবি ছিল গ্রামের বিদ্যুতায়নের। সরকার আসে, সরকার যায় তাদের এ দাবি পূরণে এগিয়ে আসেনি কেউ। অবশেষে বর্তমান আওয়ামী লীগ সরকার আমলে পৌঁছালো অবহেলিত ওই গ্রামে বিদ্যুৎ। এলাকার কৃর্তি সন্তান সাংবাদিক রেজাউল করিম প্লাবনসহ অনেকের চেষ্টার এ সুবিধা পেতে যাচ্ছেন ওই গ্রাামের ৩৮২ পরিবার। ৭ নভেম্বর শনিবার বিকালে উপজেলার প্রতন্ত অঞ্চল পাত্রখাতা গ্রামে বিদ্যুতের নতুন সংযোগের সুইচ টিপে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এসময় তিনি বলেন ২০১৯ সালের মধ্যে দেশের ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধায় আওতায় আসবে। তিনি আরো বলেন, বর্তমান সরকার ১৪ হাজার মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন করছে। সামনে আরো কয়েকটি বিদ্যুৎকেন্দ্র নির্মানাধিন রয়েছে। এগুলো চালু হলে দেশে আর বিদ্যুতের অভাব থাকবে না। শুধু তাই নয় আর কোন বাসন্তী সৃষ্টি করতে দেয়া হবে না। মানুষকে আর না খেয়ে মরতে হবে না। এই সরকার উন্নয়নের সরকার। এই অঞ্চলের রাস্তা ঘাটের উন্নয়ন, ট্রেনসার্ভিস, ফেরি চলাচলসহ সকল সমস্যা দুর করা হবে। পাত্রখাতা এলাকায় দীর্ঘ ৫ কি.মি. বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জাফর আলী, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, উলিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতি শিউলী, চিলমারী মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ মজনু, কুড়িগ্রাম পল্লীবিদুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ফিরোজ আল মুজাহিদ উলিপুর জোনাল অফিসের এসিসটেন্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী জিন্নাহ, দৈনিক আমাদের সময়ের স্টাফ রির্পোটার রেজাউল করিম প্লাবনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ