• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বরিশালে মাইক্রো-পিকআপ সংঘর্ষে ২ ভাই নিহত

65068_1বরিশাল: বরিশাল উজিরপুরে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার ইচলাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইসমাইল হাওলাদার (৬০) ও আবুল হাওলাদার (৪০)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। আহত চারজন মাইক্রোবাস এবং পিকআপের চালক ও সহকারী।

উজিরপুর থানার ওসি নুরুল ইসলাম বলেন, বরিশাল থেকে সুপারিবোঝাই একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। আর ঢাকা থেকে সংবাদপত্রবাহী মাইক্রোবাস বরিশালের দিকে যাচ্ছিল।

পথে ইচলাদিতে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও চারজন আহত হন।

আহতদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশগুলো মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ