• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন |

সুচির কাছে ক্ষমতাসীনদের পরাজয় স্বীকার

সূচীআন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। এর ফলে জয়ের পথে সুচির দলের আর কোনো প্রতিবন্ধকতাই রইল না।

এর আগে নির্বাচনে ৭০ শতাংশ আসন পেয়ে জয়ের দাবি করে করেছে অং সাং সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি।

ররিবার দেশটিতে ২৫ বছর পর সব দলের অংশগ্রহণে সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করার আগেই জান্তা-সমর্থিত ইউএসডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতেয় ও আজ সোমবার বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কাছে পরাজয় স্বীকার করে নেন।

মিয়ানমারে গত ২৫ বছরের মধ্যে গতকালের নির্বাচনকে সবচেয়ে অবাধ বলে গণ্য করা হচ্ছে। পরিবর্তনের স্বপ্ন নিয়ে দেশটির জনসাধারণ স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের পথে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ