• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

নবাবগঞ্জে গৃহবধূ হত্যা , পুলিশ হেফাজতে স্বামী

unnamedনবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে এক গৃহবধূকে শারিরিক নির্যাতন করে হত্যা নাকি আত্মহত্যা করেছে- তা নিয়ে সংশয় বোধ করছে এলাকাবাসী। তবে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে।

সূত্র মতে, উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের ভাদুরিয়া বাজারে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করা অবস্থায় উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর গ্রামের মৃত আঃ আলিমের পুত্র মোফাজ্জল হোসেন ওরফে শামীম(২৮) বাড়ীতে না থাকায় শাড়ী গলায় পেঁচিয়ে ঘরের বর্গার সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে শামীম জানায়। এ ঘটনায় পার্শ্ববর্তীরা জানায়, প্রায়শই স্বামী-স্ত্রীর মাঝে কলহ বিরোধ লেগেই থাকে। এ কারণেই শামীম তার স্ত্রীকে হত্যা করে ঝুলিয়ে রাখতে পারে। তবে, এ বিষয়ে থানার উপ-পরিদর্শক মোঃ তাওহিদুল ইসলাম জানান, গৃহবধূর গলায় দাগ রয়েছে।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন জানান, প্রকৃত মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ডাক্তারী রিপোর্ট আসলেই বুঝা যাবে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ