• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে যুবকের মৃত্যু

মৃত্যুপঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় পুলিশের তাড়া খেয়ে দেয়াল টপকে পালাতে গিয়ে শাহজাহান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার নাজিরপাড়া এলাকায় সোনারবাংলা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। মৃত শাহজাহান উপজেলার পশ্চিম ভাসাইনগর এলাকার মকবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে সোনার বাংলা পেট্রোল পাম্পে শাহজাহানসহ কয়েকজন মিলে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ভয়ে শাহজাহান পাম্পের দেওয়াল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শরীরের আগেই মাথা নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে মোস্তফা (৩৫), আরিফ (২৪), লাবু (২৮), নাজিম (৩০), জাভেদ (৩২) নামে পাঁচ জুয়াড়িকে আটক করেছে। তারা সবাই বোদা উপজেলার ভাসাইনগর এলাকার বাসিন্দা।
তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ ডাব্লিউ এম রায়হান তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন।
অভিযানে অংশ নেওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। হাতেনাতে পাঁচ জুয়াড়িকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার দণ্ড দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পরে শুনেছি একজন দেওয়াল টপকে পালানোর সময় মারা গেছেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ফিরে আসার পরে শুনেছি একজন পালাতে গিয়ে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ