• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৯ বছর বয়সেই সাইবার বিশেষজ্ঞ

reuben1446970713প্রযুক্তি ডেস্ক : শৈশব কাটিয়ে বয়স মাত্র কৈশোরে পড়েছে, বলা হচ্ছে ৯ বছর বয়সী রুবেন পালের কথা, যে এই বয়সেই প্রযুক্তি বিশ্বে আলোচিত নাম হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরের বাসিন্দা রুবেন। তৃতীয় শ্রেণী পড়ুয়া এই শিক্ষার্থী প্রযুক্তি জগতে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ নাম। জন্মসূত্রে ভারতীয় ৯ বছর বয়সী রুবেন পাল বর্তমানে একজন প্রতিষ্ঠিত হ্যাকার এবং সিইও।

সাইবার নিরাপত্তা দুনিয়ায় রুবেনের নাম বেশ পরিচিত। তবে সাইবার জগতে তার পরিচয় শুধু দক্ষ হ্যাকার হিসেবেই নয়, অ্যাপ ডেভেলপার, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ-এর পাশাপাশি গেমস নির্মাতা প্রতিষ্ঠান প্রুডেন্ট গেমস-এর প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদটি রুবেনের দখলে। পাশাপাশি সুবক্তা হিসেবেও সে সমাদৃত। ২০১৪ সালের শিশুদিবসে তার ভাষণ শুনে মুগ্ধ হয়েছিল সাইবার দুনিয়া।

সম্প্রতি ভারতের দিল্লিতে হ্যাকারদের সবচেয়ে বড় সম্মেলনে ‘গ্রাউন্ড জিরো সামিট ২০১৫’-তে স্পেশাল অ্যাম্বাসেডার হিসেবে উপস্থিত ছিলেন রুবেন।

রুবেন জানায়, ক্রেডেনশিয়াল হার্ভেস্টিং অর্থাৎ পাসওয়ার্ড চুরি করা দিয়েই হ্যাকার জগতে তার হাতেখড়ি। তবে সাইবার জগতে মঙ্গল সাধনায় ভালো সাইবার স্পাই হয়ে ওঠাই তার লক্ষ্য।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ