সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে মিজানুর রহমান মিজান নামে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। আটক জামায়াত নেতা সৈয়দপুর উপজেলা জামায়াতের সক্রিয় সদস্য। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট থেকে সোমবার রাতে তাকে আটক করে পুলিশ।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম তাকে আটক করার কথা সিসি নিউজকে নিশ্চিত করে বলেন, পুলিশের চলমান বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে।