• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

মিলিটারি পুলিশের ওপর হামলা পরিকল্পিত

ডিএমপি আছাদুজ্জামানঢাকা: মিলিটারি পুলিশের ওপর হামলার ঘটনাটি পরিকল্পিত বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, আন্দোলনের নামে যারা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে নিরীহ মানুষ ও শিশু পুড়িয়েছিল তারাই এসব হামলার সঙ্গে জড়িত। মঙ্গলবার দুপুরে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আজ সকাল ১০টার দিকে রাজধানীর সেনানিবাস এলাকার কচুক্ষেত চেকপোস্টে দুর্বৃত্তের হামলায় আহত হন মিলিটারি পুলিশ সদস্য সামিদুল ইসলাম। এর আগে রাজধানীর গাবতলি এবং আশুলিয়ার চেকপোস্টে পুলিশের ওপর হামলার ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হন। এসব ঘটনার প্রেক্ষিতে ডিএমপি কমিশনার এ সংবাদ ব্রিফিং করেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, মিলিটারি পুলিশের ওপর হামলার এই ঘটনার নির্দেশদাতা, অর্থদাতা ও ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, আজ সকালে কচুক্ষেত এলাকায় দুর্বৃত্তের হামলায় মিলিটারি পুলিশ সদস্য সামিদুল ইসলাম আহত হন। এরপর ধাওয়া করে তাকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ