সিসি নিউজ: সারা দেশের ন্যায় সৈয়দপুর ও জলঢাকায় ৫দফা দাবী আদায়ের লক্ষ্যে ফার্মাসিটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) জলঢাকা শাখার উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মঙ্গলবার সকাল ১১টায় জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি মৌন মিছিল বের হয়ে জলঢাকা বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানিয় ট্রাফিক মোড়ে ১ ঘন্টা সময় ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে জলঢাকায় ফার্মাসিটিক্যালস্ কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ গণ অংশগ্রহন করে। তাদের ৫দফা দাবি গুলোর মধ্যে (১) সরকারী নতুন বেতন স্কেল ৭ম গ্রেড সমপরিমান নির্ধারনের দাবি ,(২) বর্তমান মূল্যস্ফীতি অনুযায়ী টিএ/ডিএ ও অন্যান্য ভাতাদি প্রদান, (৩) চাকরীর নিশ্চয়তা বিধান, (৪) সংগঠন অর্থাৎ ফারিয়াকে সরকার কর্তৃক নিবন্ধন ও স্বীকৃতি প্রদান এবং (৫) সাপ্তাহিক ছুটিসহ জাতীয় সকল ছুটি প্রদানে বিধান নিশ্চিত করা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ।
অপরদিকে একই সময়ে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে সংগঠনটির সৈয়দপুর শাখা।