• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিরেটাস আনিসুজ্জামানকে হত্যার হুমকি

আনিসুজ্জামানসিসি নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিরেটাস আনিসুজ্জামানকে মোবাইল ফোনে কে বা কারা হত্যার হুমকি দিয়েছে। হুমকির বিষয়ে মঙ্গলবার রাতে তিনি গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম। তিনি বলেন, স্যারকে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

অধ্যাপক আনিসুজ্জামান গণমাধ্যমকে বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে তার মোবাইল ফোনে একটি এসএমএস আসে। যেটি তিনি সাড়ে ৫টার দিকে দেখেছেন। এসএমএস ইংরেজিতে লেখা। এর সারমর্ম হচ্ছে- তিনি ব্লগারদের কেন সমর্থন করেন এবং অন্যদের মতো চাপাতির আঘাতে মরতে চান কি না। তবে হুমকি দেওয়া ওই এসএমএসে কোনো ব্যক্তি বা সংগঠনের নাম উল্লেখ করা হয়নি বলে জানান অধ্যাপক আনিসুজ্জামান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম জানিয়েছেন, বাংলা একাডেমির প্রাক্তন এ সভাপতির ব্যক্তিগত মোবাইল ফোনে অজ্ঞাত পরিচয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয় ।  তিনি বলেন, বিষয়টি আমরা জোর দিয়ে খতিয়ে দেখছি। যে বা যারা এ হুমকি দিয়েছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক আনিসুজ্জামান অসাম্প্রদায়িক চেতনায় লেখালেখিতে সব সময় সক্রিয়। তিনি প্রত্যক্ষভাবে ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে তার গবেষণা উল্লেখযোগ্য।

প্রসঙ্গত, মঙ্গলবারই অধ্যাপক আনিসুজ্জামানসহ লেখক-অধ্যাপক-সংস্কৃতিকর্মী-সাংবাদিকদের একটি বিবৃতি আসে, যাতে লেখক-প্রকাশকের খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ