• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দীপাবলী উপলক্ষ্যে টেলিফোনে হাসিনা-মোদীর শুভেচ্ছা বিনিময়

Hasina_Modi_sm_182753128ঢাকা: হিন্দু ধর্মীয় উৎসব দীপাবলী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার সকালে ভারতের প্রধানমন্ত্রী টেলিফোন করে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এ শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ কথা জানিয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জনগণকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন। এসময় দুই নেতা পারস্পরিক কুশল বিনিময় করেন।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইটেও এই টেলিফোনালাপের কথা উল্লেখ করেছেন। এতে তিনি বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হলো, আমি তাকে দিপাবলীর শুভেচ্ছা জানিয়েছি। আর সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য ধন্যবাদ জানিয়েছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ